প্রধানমন্ত্রীর সাফল্যের দাবি উড়িয়ে দিলেন জলিল
প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের মেয়াদকালে অর্জিত সাফল্যের দাবি উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল।
দলের ধানমন্ডি কার্যালয়ে এক অনির্ধারিত প্রেসব্রিফিংয়ে জলিল বলেন, জাতি যখন চলমান সংকট থেকে মুক্তির উপায়ের কথা শুনতে চায় ঠিক তখন প্রধানমন্ত্রী মিথ্যা উন্নয়নের পূর্বপ্রস্তুত একটি ভাষণ পড়ে শোনান।
মিথ্যা দাবি করে জনগণকে বিভ্রান্ত করার জন্য জলিল বিদায়ী প্রধানমন্ত্রীকে অভিযুক্ত করেন।
বিদ্যুত সংকটের বিষয়ে তিনি বলেন, জোট সরকার গত পাঁচ বছরে জাতীয় গ্রীডে মাত্র এক মেগাওয়াট নতুন বিদ্যুৎ পর্যন্ত যোগ করতে সক্ষম হয়নি। কিন্তু এই খাতে তারা প্রায় ১৮শ’ কোটি টাকা ব্যায় করেছে। প্রধানমন্ত্রী ও আর তার ছেলে এই টাকা লুট করেছে বলে তিনি দাবি করেন।
ব্রিফিংয়ে উর্দ্ধতন আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
