নতুন চাঁদ দেখা কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন আমিনী
ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ফজলুল হক আমিনী শুক্রবার বলেছেন দেশের শীর্ষ ইসলামী চিন্তাবিদদের মতামত নিয়ে বেসরকারী ‘হেলাল কমিটি’ বা চাঁদ দেখা কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে তার দল।
চলতি বছর ঈদুল ফিতরের চাঁদ দেখা নিয়ে ‘জামাত ও ইসলামী ফাউন্ডেশনের রাজনীতির’ কারণেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে চারদলীয় জোটের অন্যতম শরীক আমিনী লালবাগের দলীয় কার্যালয়ে শুক্রবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
২৪ অক্টোবর আমিনী ও তার অনুসারীরা দেশের বিভিন্নস্থানে ঈদ পালন করেন।
সরকারিভাবে এর পরদিন বুধবার ঈদ পালন করা হলেও আমিনী রাজধানীর বড় কাটারা জামে মসজিদে ২৪ তারিখ ঈদের জামাতে ইমামতি করেন।
আমিনী বলেন, চাঁদ দেখা কমিটি তার গ্রহণযোগ্যতা হারিয়েছে বলে ইসলামী চিন্তবিদরা নতুন বেসরকারি হেলাল কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন।
