২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দূর্গাপুরে সাংসদ এমএ করিম আব্বাসী আবাঞ্ছিত

নেত্রকোনা-১ (কলমাকান্দা-দূর্গাপুর) আসনের ক্ষমতাসীন দলীয় সাংসদ এমএ করিম আব্বাসীকে বিএনপি নেতা--কর্মীরা দূর্গাপুরে আবাঞ্ছিত ঘোষণা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2006, 08:56 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

সাংসদ আব্বাসীর স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির প্রতিবাদে শনিবার দুপুরে আয়োজিত বিক্ষোভ-সমাবেশ থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

এর আগে শুক্রবার সন্ধ্যায় তিনি নিজ নির্বাচনী এলাকা নাজিরপুর বাজারে বিএনপি কর্মীদের ধাওয়া খেয়ে এলাকা ত্যাগ করতে বাধ্য হন।

সূত্র জানায়, কলমাকান্দা উপজেলার নাজিরপুর বাজারে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি মোসলেম উদ্দিনকে প্রধান অতিথি করা হয়। এতে ক্ষুব্ধ জেলা বিএনপি সভাপতি ও স্থানীয় সাংসদ এমএ করিম আব্বাসী ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে দাওয়াত না দেওয়ায় মোসলেম উদ্দিন ও ইউনিয়ন বিএনপি সভাপতি জালাল উদ্দিনকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করেন। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উপস্থিত বিএনপি নেতা--কর্মীরা উত্তেজিত হয়ে সাংসদকে ধাওয়া করেন।

অবস্থা বেগতিক দেখে এমএ করিম আব্বাসী নাজিরপুর বাজার ত্যাগ করে কলমাকান্দা উপজেলা সদরের ডাকবাংলোয় রাত কাটান।

পরদিন শনিবার দুপুরে কলমাকান্দা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী রেখা আক্তার ও সাধারণ সম্পাদক হালিমা খাতুনের নেতৃত্বে মহিলা দলের শতাধিক নেতা-কর্মী কলমাকান্দা উপজেলা সদরে এমএ করিম আব্বাসীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভকারীরা পরে ডাকবাংলো ঘেরাও করলে এমএ করিম আব্বাসী কলমাকান্দা ত্যাগ করেন।