২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2006, 08:54 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

নির্বাচনে বর্তমান সভাপতি আব্দুল ওয়াহেদের প্যানেল ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেলকে পরাজিত করে।

ওয়াহেদ প্যানেল ১১টি সদস্য পদের মধ্যে ১০টিতে নির্বাচিত হয়। অন্যদিকে ব্যবসায়ী ঐক্য পরিষদ একটি পদে জয়ী হয়েছে।

প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচনের আগেই সহযোগী গ্র“পের পাঁচজন ও ট্রেড গ্র“পের তিনজন নির্বাচিত হয়।

নির্বাচিত সদস্যদের ভোটে চেম্বার সভাপতি নির্বাচিত হবেন।

নির্বাচনে ২৯১ জন ভোটারের মধ্যে ২৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের পর গণনা শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় ফলাফল প্রকাশ করা হয়।

গত কয়েকটি নির্বাচনে আব্দুল ওয়াহেদের প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও এবারই প্রথম দুটি প্যানেলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাড সোলায়মান বিশু।