২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাকোপে আওয়ামী লীগের দুই গ্র“পের কোন্দল, ১৪৪ ধারা

দাকোপ উপজেলার বাজুয়ায় ঐতিহ্যবাহী দীপাবলী উৎসবে প্রধান অতিথি নির্ধারণ করা নিয়ে আওয়ামী লীগের দুই গ্র“পের কোন্দল চরম আকার নিয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2006, 08:41 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

সাম্ভব্য সহিংসতা এড়াতে স্থানীয় প্রশাসন রোববার ভোর ৬ টা থেকে ৪৮ ঘন্টার জন্য এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।

সূত্র জানায়, উপজেলার বাজুয়ার চড়ার বাঁধ এলাকার হিন্দু সম্প্রদায়ের অধিবাসীরা দীর্ঘ দিন থেকে কালীপূজা উপলক্ষে দীপাবলী উৎসবের আয়োজন করে আসছেন। বর্তমানে তা এলাকাবাসীর জন্যও একটি ঐতিহ্যবাহী উৎসবে পরিণত হয়েছে। প্রতিবছরের মতো এ বছরও দীপাবলী উৎসব উপলক্ষে দুই দিনব্যাপী নৌকাবাইচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অয়োজন করা হয়েছে।

কিন্তু রোববার থেকে শুরু হতে যাওয়া এই উৎসবের প্রধান অতিথি নির্ধারণ করা নিয়ে আয়োজক কমিটি এবং স্থানীয় আওয়ামী লীগের দুটি গ্র“প তীব্র কোন্দলে জড়িয়ে পড়েছে।

দীপাবলী আয়োজক কমিটির সভাপতি পরিমল রায় ও তার সমর্থকরা স্থানীয় সাংসদ ও আওয়ামী লীগ নেতা পঞ্চানন বিশ্বাসকে অনুষ্ঠানের প্রধান অতিথি করার পক্ষে।

অপরদিকে সাধারণ সম্পাদক গৌরাঙ্গ ও তার সমর্থকরা দাকোপ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ননী গোপাল মন্ডলকে প্রধান অতিথি করাতে চান।

এ নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগের বিবদমান দুটি গ্র“পের নেতা--কর্মীরাও এই কোন্দলে জড়িয়ে পড়েন। এ নিয়ে উভয় গ্র“পের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে।

দাকোপ থানা পুলিশ জানায়, দীপাবলীকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্র“পের মধ্যে সংঘর্ষ এড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে রোববার ভোর ৬ টা থেকে ৪৮ ঘন্টার জন্য বাজুয়ায় ১৪৪ ধারা জারী করা হয়েছে।