২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে দুই দলের সংঘর্ষে ২০০ আহত

হবিগঞ্জের বাহুবল উপজেলার দৌলতপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০০ জন আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2006, 03:56 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

শুক্রবার রাতের এ সংঘর্ষে দুই ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ ছিল। পরে পুশি ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের হবিগঞ্জ, সিলেট, বাহুবল ও মৌলবীবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

পারিবারিক বিরোধের জের ধরে এ সংঘর্ষের সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।