২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রীর সমাবেশ বয়কট, যুবদলের ৩ কমিটি বাতিল

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার মোহাম্মদ আমিনুল হকের ডাকা  যুব সমাবেশে যোগ না দেয়ায় গোদাগাড়ী ও তানোর সহ যুবদলের ৩ টি কমিটি  বাতিল করে  দেয়া হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2006, 08:55 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

রাজশাহী জেলা যুবদলের সভাপতি তোফাজ্জল হোসেন তপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার বলা হয়, মেয়াদোত্তীর্ণ ও  দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গোদাগাড়ী থানা , তানোর থানা ও পৌর যুবদল কমিটি  বাতিল  করা হলো।

বাতিল কমিটির নেতৃবৃন্দ বলছেন, অগণতান্ত্রিকভাবে জেলা কমিটির সভাপতি একাই এই সিদ্ধান্ত নিয়েছেন।

বাতিল ঘোষিত গোদাগাড়ী  থানা কমিটির সাধারণ স¤পাদক হযরত আলী ও তানোর যুবদলের সভাপতি এমরান আলি মোল্লাহ  বলেন, ২৬ সেপ্টেম্বর যুবদলের গোদাগাড়ী , তানোর থানা ও পৌরসভা এবং মন্ডুমালা ও কাকনহাট কমিটির নেতৃবৃন্দের মতামত ছাড়াই মন্ত্রী  ব্যারিস্টার আমিনুল হক কাকনহাটে যুব সমাবেশ আহ্বান করেন। কিন্তু যুবদলের এই কমিটিগুলোর নেতৃবৃন্দের মতামত ছাড়াই যুব সমাবেশ আহ্বান করায়  সেখানে তারা যোগ দেবেন না বলে সমাবেশের আগের দিনই জানিয়ে দেন। ফলে সমাবেশটি স্থগিত হয়ে যায়।

এদিকে কাকনহাটে স্থগিত হওয়া যুব সমাবেশ পুনরায় ১৫ অক্টোবর আহবান করা হলেও  সে সমাবেশ  গোদাগাড়ী ও তানোরের যুবদল নেতা কর্মীরা বয়কট করেন।

এই সমাবেশ শেষ হওয়ার ৪৮ ঘন্টার মধ্যেই উল্লেখিত ৩ টি কমিটি ভেঙ্গে দেয়া হয়।