২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা প্রশাসকসহ প্রশাসনে আরও রদবদল

কয়েকটি জেলার জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে রোববার ব্যাপক রদবদল করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2006, 07:44 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব রদবদলের আদেশ জারী করা হয়।

গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ফজলে রাব্বী, কুড়িগ্রামের জেলা প্রশাসক আজিজার রহমান মোল্লা এবং জয়পুরহাটের জেলা প্রশাসক মহিবুল হোসেনকে তাদের পদ থেকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

একই সাথে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক আবদুল মজিদ শাহ আখন্দকে পার্বত্য জেলা বান্দরবান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব কেএম কবির আহমেদকে ঝালকাঠিতে, ঢাকা সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হককে গাজীপুরে, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ মিজানুর রহমানকে বরগুনায় এবং অর্থ বিভাগের কাউন্টারপার্ট কর্মকর্তা এসএম ফিরোজ আলমকে কুড়িগ্রামের জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে।

মন্তি্রুপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আরফান আলীকে বদলী করে এনআইএলজির মহাপরিচালক এবং এনআইএলজির মহাপরিচালক মো. শাহাবউল্লাহকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আশরাফুল মকবুলকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের মহাপরিচালক মাহফুজুর রহমানকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক (যুগ্ম সচিব) নাসিমুল গণিকে রাষ্ট্রপতির একান্ত সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোস্তফা কামাল হায়দারকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সদরুদ্দিন আহমেদকে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব হিসেবে বদলী করা হয়েছে।

এছাড়াও সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োজিত যুগ্ম সচিব পর্যায়ের পাঁচজন কর্মকর্তাকে বিভিন্ন দপ্তরে পদায়ন করা হয়েছে।

এদের মধ্যে আবদুল হামিদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, নাজমা বেগমকে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক, আবু ইউসুফ মুহাম্মদ হেমায়েত উদ্দীনকে ওয়াক্ফ অফিসের ওয়াক্ফ প্রশাসক, মোশাররেফ হোসেনকে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এবং মিসেস শাহীন খানকে চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।