২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির ৬ ছাত্রদল নেতা--কর্মীকে দল থেকে বহিষ্কার

মোবাইল ফোন ছিনতাইয়ের সাথে জড়িত থাকার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ছয় নেতা--কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2006, 09:09 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

শুক্রবার রাতে রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক নুরুজ্জামান সরকার লিখন জানান, সংগঠন পরিপন্থী কাজে জড়িত থাকায় তাদের বহিষ্কার করা হয়েছে।

বহি®কৃতরা হলো মতিহার হলের ওমেদুল ও শামীম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মানিক, শহীদ জিয়াউর রহমান হলের রানা, তৌফিক ও আরিফ।

এছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শোভনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় ছাত্রদলের কাছে সুপারিশ করা হয়েছে।

সংগঠনের নাম ভাঙ্গিয়ে যারা অপকর্ম করবে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে ছাত্রদল আহ্বায়ক জানান।