মেহেন্দিগঞ্জে আ. লীগের অন্তর্কলহ, সংঘর্ষে আহত ১০
জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় দলের বর্ধিত সভাকে কেন্দ্র করে সোমবার আওয়ামী লীগের দুই গ্র“পের মধ্যে কয়েক দফা সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এদের ছয়জনকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় আওয়ামী লীগের একটি সূত্র জানায়, দলের উপজেলা শাখার সভাপতি সাহেব হোসেন সরদারের বাড়িতে সকালে বর্ধিত সভা চলার সময় প্রতিপক্ষ সাধারণ সম্পাদক কামালউদ্দিন খানের সমর্থকরা নিজেদের মধ্যে বাক--বিতণ্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে তা ধাওয়া--পাল্টা ধাওয়া থেকে সংঘর্ষে রূপ নেয়। এতে মেহেন্দিগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম--আহ্বায়ক খন্দকার রফিকুল ইসলামসহ ১০ জন আহত হন। তাকে ও দলীয় সদস্য মুকীম তালুকদার, আরশেদ আলী, সাজ্জাদ হেসেন তালুকদারসহ ছয়জনকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
দুপুরে সভাপতি সাহেব হোসেন রফিকুল ইসলামকে দেখতে গেলে সাধারণ সম্পাদকের সমর্থকরা সেখানে আবারও হামলা চালায়। রফিকুল ইসলামকে পরে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে সাহেব হোসেন জানান, কয়েকজন উশৃঙ্খল নেতা--কর্মীর হামলায় রফিকুল ইসলামসহ কয়েকজন আহত হয়েছেন।
তবে সাধারণ সম্পাদক কামালউদ্দিন খান তার সমর্থকদের হামলার কথা অস্বীকার করে বলেন, সভাস্থলের বাইরে নেতা--কর্মীদের মধ্যে শুধু বাক--বিতণ্ডা হয়েছে। বর্ধিত সভায় সভাপতি সব নেতা--কর্মীকে আমন্ত্রণ না জানানোর জের ধরে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
