প্রশাসনের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি
প্রশাসনের বিভিন্ন দপ্তর থেকে ১২ জন সিনিয়র সহকারী সচিব ও সমমর্যাদার কর্মকর্তাকে সোমবার তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পরবর্তী পদায়নের জন্য তাদের চাকরি সংস্থাপন মন্ত্রণালয়ের সচিবালয় শাখায় ন্যস্ত করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপণে এ আদেশ জারি করে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবারের মধ্যে তারা অবমুক্ত না হলে ১৫ অক্টোবর থেকে তাদের তাৎক্ষণিকভাবে অব্যাহতি দেওয়া হবে।
ওই কর্মকর্তারা হলেন, মাধ্যমিক শিক্ষাখাত মান্নোয়ন প্রকল্পের উপ পরিচালক মো. কামরুজ্জামান, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের স্পেশাল অফিসার, মেরিন সেফটি জিল্লুর রহিম শাহরিয়ার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক একেএম দিনারুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক খালেদা আখতার, ঢাকা হজ্ব অফিসের কর্মকর্তা আবি আবদুল্লাহ, বিসিএস প্রশাসন একাডেমির উপ পরিচালক এমদাদ উল্লাহ ভূঁইয়া, ঢাকা সিটি করপোরেশনের প্রটোকল অফিসার আবদুল আউয়াল, সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের একান্ত সচিব খন্দকার হাসনাত তারেক, সাভার বিপিএটিসির উপ পরিচালক শফিউল আজিম, প্রাথমিক শিক্ষা উপবৃত্তি প্রকল্পের সহকারি পরিচালক নুরুন নাহার চৌধুরী, ঢাকা সিটি করপোরেশনের নিজস্ব কর্মকর্তা রফিকুল আলম এবং এনজিও ব্যুরোর অ্যাসাইনমেন্ট কর্মকর্তা আবদুল মান্নান।
এছাড়াও অন্য এক প্রজ্ঞাপনের মাধ্যমে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল জলিল এবং নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল হককে নিজ নিজ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়েছে।
