২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে যুবলীগের ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

যুবলীগের ওয়ার্ড কমিটি গঠন নিয়ে রোববার রাত ৮টায় নীলফামারীতে দুই গ্র“পের সংঘর্ষ হয়েছে। এতে জেলা যুবলীগের সাধারণ সম্পাদকসহ উভয়পক্ষের ১৫জন আহত হয়। আহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তাও আছেন।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2006, 09:17 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

জানা গেছে, শনিবার গঠিত ৫ নম্বর পৌর ওয়ার্ড কমিটিতে স্থান না পাওয়া একটি গ্র“প রোববার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তালা ঝুলিয়ে দিলে উত্তেজনা সৃষ্টি হয়। সোহাগ নামে এক যুবলীগ কর্মীকে কমিটিতে না নেওয়ায় তার বড় ভাই আজাদ শহরের চৌরঙ্গী এলাকায় যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদকে মারধর করে। এসময় উভয়পক্ষে সংঘর্ষ বেঁধে গেলে কমপক্ষে ১৪জন আহত হয়। সংঘর্ষ থামাতে গিয়ে সদর থানার এসআই শামসুলও আহত হন।

পরে যুবলীগ ও ছাত্রলীগ এ ঘটনার প্রতিবাদে শহরে মিছিল বের করে। শহরে উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।