সংলাপ ব্যর্থ হলে, গণতন্ত্র বিপন্ন হবে: ময়মনসিংহে জাসদ নেতা ইনু
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, সংলাপ ব্যর্থ হলে এদেশের গণতন্ত্র বিপন্ন হবে।
আর এর দায়ভার সরকারকেই বহন করতে হবে। সংলাপ ব্যর্থ হলে জনগণ শেখ হাসিনার নেতৃত্বে লগি বৈঠা নিয়ে এ সরকারের পতন ঘঁটাবে।
ময়মনসিংহে জেলা জাসদ আয়োজিত আঞ্চলিক তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, এবারের নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে। কারণ এ নিবার্চন হলো জঙ্গিবাদের বিরুদ্ধে জয়ের নির্বাচন।
জেলা জাসদ সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মাইনুদ্দিন বাদল, শিরিন হক, অ্যাডভোকেট সাদিক হোসেন, শফিকুল ইসলাম মিন্টু প্রমুখ।
