২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূত্রাপুরে সিপিবির মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

দ্রব্যমূল্য কমানো, নিয়মিত বিদ্যুত সরবরাহ ও ঘুষ--দুর্নীতি রোধের দাবিতে শনিবার বিকেলে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) সূত্রাপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2006, 09:41 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

গণসংগ্রাম সপ্তাহের চতুর্থ দিনে সূত্রাপুর লোহারপুল বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

মানববন্ধনের পর দলের স্থানীয় নেতা জাহিদ হোসেন খানের সভাপতিত্বে এক সমাবেশের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন ঢাকা কমিটির নেতা বিকাশ সাহা, গোলাম রাব্বী খান প্রমুখ।

সমাবেশে বক্তারা জোট সরকারের দুঃশাসনের অবসান ও উগ্র সশস্ত্র সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান। তারা অভিযোগ করেন, মুক্তবাজার অর্থনীতির নামে দেশে লুটেরাদের রাজত্ব কায়েম হয়েছে।