২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোট সরকারের আমলে শিক্ষা ও স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নতি হয়েছে:খালেদা জিয়া

চারদলীয় সরকারের পাঁচ বছর মেয়াদে শিক্ষা ও স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নতি হয়েছে বলে সংসদে দাবি করলেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2006, 02:53 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

জাতীয় সংসদের সমাপনী দিনে তিনি বলেন, আওয়ামী লীগ আমলে পরীক্ষায় নকল ব্যাপক ছড়িয়ে পড়ে। তারা জাতিকে ধ্বংসের মুখে নিয়ে যায়। এছাড়া শিক্ষার্থীদের বই সরবরাহের ক্ষেত্রেও ব্যাপক দুর্নীতি করে আওয়ামী লীগ সরকার। চরম অনিয়মের স্বাক্ষর রেখে বছরের মাঝামাঝি সময়ে তারা বই সরবরাহ করে করেছিল।

আওয়ামী লীগের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, তারা রাজধানীকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তোলার কথা বললেও ময়লা আবর্জনার নগরীতে পরিণত করে। অথচ বর্তমান সরকার রাজধানীকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলেছে।