২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনের উপসচিব পর্যায়ে ব্যাপক রদবদল

প্রশাসনের উপসচিব পর্যায়ে মঙ্গলবার ব্যাপক রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে উপ সচিব পর্যায়ের ২০ জন কর্মকর্তার মধ্যে দপ্তর রদবদল করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2006, 06:53 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

এদের মধ্যে বরিশাল ভূমি সংস্কার বোর্ডের উপ - কমিশনার শফিক আহমেদকে তথ্য মন্ত্রণালয়ে, সংস্থাপন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ হুমায়ুন কবীরকে ওএসডি, ওএসডি উপসচিব ড. আবু হেনা মোস্তফা কামালকে শিক্ষা মন্ত্রণালয়ে ও বরিশাল আদর্শ গ্রাম প্রকল্প - ২ - এর আঞ্চলিক ব্যবস্থাপক মীর মুজিবর রহমানকে ওএসডি করা হয়েছে।

বিটিভির অতিরিক্ত পরিচালক আবদুস সালামকে একই দপ্তরের পরিচালক, সংস্থাপন মন্ত্রণালয়ের ওএসডি উপসচিব এজিএম মীর মশিউর রহমানকে বিটিভির অতিরিক্ত পরিচালক, রাঙ্গামাটির প্রাক্তন জেলা প্রশাসক গাজী মোহাম্মদ জুলহাস ও সাতক্ষীরার প্রাক্তন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াসকে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক, ওএসডি উপসচিব ডা. আমির হোসেনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল্লাহ আল বাকীকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক হিসেবে বদলী করা হয়েছে।

বরিশালের প্রাক্তন জেলা প্রশাসক মো. শওকত নবীকে সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুস সালাম মিয়াকে সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচির (সিভিডিপি) উপ - প্রকল্প পরিচালক, ওএসডি উপসচিব সেলিম রেজাকে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক এবং ওএসডি উপসচিব ডা. একেএম আসাদুজ্জামানকে বিদেশী ভাষা প্রশিক্ষণের জন্য ১০টি কেন্দ্র স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগ করা হয়েছে।

এ ছাড়াও ওএসডি উপসচিব হারুন উজ জামান ভূঁইয়াকে জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব, এন্টারপ্রাইজ গ্রোথ এন্ড ব্যাংক মডার্ণাইজেশন প্রজেক্ট-এর কাউন্টারপার্ট অফিসার এসএম ফিরোজ আলমকে রাজউকের সচিব, স্থল বন্দর কর্তৃপক্ষের পরিচালক মাহমুদুল হাসানকে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব, কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক বজলুল করিম চৌধুরীকে হার্ড টু রীচ প্রকল্পের উপ-পরিচালক, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শাহজাহান মিয়াকে এন্টারপ্রাইজ গ্রোথ এন্ড ব্যাংক মডার্ণাইজেশন প্রজেক্ট-এর কাউন্টারপার্ট অফিসার এবং নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেবকে এন্টারপ্রাইজ গ্রোথ এন্ড ব্যাংক মডার্নাইজেশন প্রজেক্ট - এর কাউন্টারপার্ট অফিসার হিসেবে বদলী করা হয়েছে।