২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরের শ্রীবরদীতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে আহত ১২

শেরপুরের শ্রীবরদী উপজেলা ছাত্রলীগের দুপক্ষের মধ্যে রবি ও সোমবারে কয়েক দফা সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। এতে ১২ নেতাকর্মী আহত হয়েছেন।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2006, 07:11 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

আহতদের মধ্যে শ্রীবরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সাঈদকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং পৌর ছাত্রলীগ নেতা জুয়েলকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্য নেতাকর্মীরা বিভিন্ন ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।