২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডা. আবদুর রউফ সরদারের ওপর সন্ত্রাসী হামলায় জলিলের নিন্দা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জালিল এমপি রোববার রাতে দলের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সহ-সম্পাদক এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের সদস্য ডা. আবদুর রউফ সরদারের ধানমন্ডিস্থ চেম্বারে সশস্ত্র সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সোমবার এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2006, 07:19 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

আব্দুল জলিলএমপি গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন, ক্ষমতায় আসার পর থেকেই বিএপি-জামাত জোট সরকার পরিকল্পিতভাবে আওয়ামী লীগের জনপ্রিয় নেতা ও বলিষ্ট সংগঠকদের ওপর হামলা করছে। কখনো কখনো হত্যা করা হচ্ছে। রোববার রাতে ডা. আবদুর রউফ সরদারের চেম্বারে হামলা এরই ধারাবাহিকতার ফল বলে তিনি তার বিবৃতিতে উল্লেখ করেন।

আব্দুল জলিল এমপি সরকারকে হুশিয়ার করে দিয়ে বলেন, ‘অতীতের কোন স্বৈরাচার হত্যা, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করতে পারেনি, এই সরকারও পারবে না।’

তিনি ডা. আবদুর রউফ সরদারের ওপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি করেন।