শেখ হাসিনার সাথে ভারতের ডেপুটি হাই কমিশনারের সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার সর্বজিত চক্রবর্তী মঙ্গলবার সংসদে বিরোধী দলের নেতা শেখ হাসিনার সাথে তাঁর ধানমন্ডিস্থ বাসভবনে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।
দেড় ঘন্টার বেশি স্থায়ী এ বৈঠকে শেখ হাসিনা ও সর্বজিত বিভিন্ন সাম্প্রতিক ইস্যু নিয়ে আলোচনা করেন।
আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের বিশ্বস্ত এক সূত্র জানিয়েছেন, এটি মূলত একটি সৌজন্য সাক্ষাৎ। এবং এটি পূর্বনির্ধারিত ছিল না।
