২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমন্ডিতে গৃহপরিচারিকা নির্যাতনের শিকার, গৃহকর্তা আটক

রাজধানীর ধানমন্ডি থানার ভূতের গলিতে সান্ত্বনা নামে ১২ বছরের এক গৃহপরিচারিকা গৃহকত্রীর বর্বরোচিত নির্যাতনের শিকার হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2006, 10:20 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

শনিবার পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করেছে। নির্যাতনের অভিযোগে পুলিশ গৃহকর্তা মিলন মিয়াকে আটক করেছে।

সান্ত্বনার বাবার সফিকুল ইসলাম জানান, তিনি তার স্ত্রীসহ মিলন মিয়ার বাড়িতে মেয়েকে দেখতে এসে এ নির্যাতনের বিষয়ে জানতে পারেন।