২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিবরিয়া পরিবারের সাথে মার্কিন সহকারি পররাষ্ট্র মন্ত্রী ক্রিস্টিনা রোকার বৈঠক

সফররত দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারি পররাষ্ট্র মন্ত্রী ক্রিস্টিনা রোকা শুক্রবার বলেছেন, মার্কিন সরকার সাবেক আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ডের প্রকৃত হত্যাকারীদের আইনের আওয়ায় এনে সুষ্ঠ বিচার প্রক্রিয়া দেখতে চায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2006, 04:42 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

সকালে মরহুম কিবরিয়া পরিবারের সাথে তাদের ধানমন্ডির বাসভবনে বৈঠককালে তিনি একথা বলেন। সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা কিবরিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে রোকার সাথে তার পরিবারের  বৈঠকটি অনুষ্ঠিত হল।

এদিকে কিবরিয়া পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন সহকারি মন্ত্রী কিবরিয়া হত্যাকাণ্ডের তদন্ত সম্পর্কে কিবরিয়া পরিবারের আশংকার কথা জানতে চান। তিনি আরো জানতে চান, তারা এখন কি চান এবং কেন দ্রুত বিচার ট্রাইবুনালে এ হত্যাকাণ্ডের বিচারকাজ পরিচালনার ব্যাপারে তারা বিরোধিতা করছেন।

কিবরিয়ার স্ত্রী আসমা কিবরিয়া ও ছেলে রেজা কিবরিয়া তাকে জানিয়েছেন, এ মুহূর্তে কিবরিয়া হত্যাকাণ্ডের বিচার কাজ দ্রুত বিচার ট্রাইবুনালে পরিচালিত হলে বর্বর এ হত্যার সাথে জড়িত মূলহোতারা বিচার প্রক্রিয়ার বাইরে থেকে যাবে।

তারা অভিযোগ করে বলেন, হত্যাকাণ্ডের মূলনায়করা এখনো ধরা ছোয়ার বাইরে এবং চার্জশিটেও তাদের নাম নেই।

আসমা কিবরিয়া রোকাকে বলেন, এই হত্যাকাণ্ডের মূলহোতাদের বিচারের আওতায় আনা না হলে আমরা সুষ্ঠু বিচার পাবোনা।

আধ ঘন্টাব্যাপী এ বৈঠকে মার্কিন সহকারি পররাষ্ট্র মন্ত্রী কিবরিয়া হত্যাকাণ্ডের প্রতিবাদে তাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানতে চান।

কিবরিয়া পবিবারের সদস্যরা বলেছেন, ক্রিস্টিনা রোকা তাদের বলেছেন, তিনি ওয়াশিংটনে ফিরে সামগ্রিক বিষয় পর্যালোচনা করবেন এবং বাংলাদেশ সরকারকে তার প্রতিক্রিয়া জানাবেন।

রোকা উল্লেখ করেন, তিনি এবং মরহুম কিবরিয়া পরস্পরকে ব্যক্তিগতভাবে চিনতেন।

তিনি আরো বলেন, গ্রেনেড হামলায় কিবরিয়ার হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে উদ্বিঘœ হয়ে পড়েছিলাম।

কিবরিয়া পরিবারের সদস্যরা রোকাকে শাহ এএমএস কিবরিয়ার লেখা বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান সংক্রান্ত ‘বাংলাদেশ অ্যাট দ্য ক্রস রোডস’  এবং কিবরিয়ার বিভিন্ন লেখার সমন্বয়ে ‘কিবরিয়া দি লিজেন্ড’ নামে দুটি বই উপহার দেন।