২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ আসাদ দিবস পালিত

বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে শুক্রবার শহীদ আসাদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2006, 07:01 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

দিবসটি উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্রলীগ (স্ব--ত) সকালে শহীদ আসাদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে। 

১৯৬৯ সালের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র সংগ্রাম পরিষদ ক্ষমতাসীন স্বৈরশাসক আইয়ুব সরকারের পতনের লক্ষ্যে ১১ দফা কর্মসুচির সূচনা করে। আন্দোলনের এক পর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি অধ্যাপক ড.ইয়াজউদ্দিন আহম্মদ, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা পৃথক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তারা শহীদ আসাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার রুহের মাগফেরাত কামনা করেছেন।