চট্টগ্রাম নতুন ভোটার তালিকা নামে তুঘলকি কাণ্ড
চট্টগ্রামে বিতর্কিত নতুন ভোটার তালিকা তৈরির নামে চলছে পুকুর চুরির পরিকল্পনা। আর এর কেন্দ্রীয় চরিত্রে বিএনপি জামাতের দলীয় নির্বাচনী কর্মকর্তাগন কাজ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ভোটার তালিকা তৈরির প্রথম দিনেই প্রায় ৭০% কাজ শেষ করা হয়েছে বলে চট্টগ্রাম নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। এবং আগামী তিন দিনের মধ্যে অবশিষ্ট তালিকা প্রণয়নের কাজ সম্পন্ন করা হবে বলে সূত্র জানায়।
এত দ্রুত কিভাবে কাজ শেষ করা হলো সে ব্যাপারে স্বয়ং চট্টগ্রাম নির্বাচন কমিশনের বেশ কিছু কর্মকর্তা বিস্ময় প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, আসলে নির্বাচন কমিশনে বিএনপি এবং শিবিরের সমর্থকরা ভোটার লিস্টের স্বচ্ছ তালিকা তৈরি না করে দলীয় অপ্রাপ্ত বয়স্কদের ভোটার হিসেবে নাম নিবন্ধন করছে।
