জাবি’র ৮ ছাত্রলীগ নেতাকর্মীকে পিটিয়ে হল থেকে বের করে দিয়েছে ছাত্রদল ক্যাডাররা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হলের আট ছাত্রলীগ নেতা কর্মীকে পিটিয়ে হল থেকে বের করে দিয়েছে ছাত্রদল নেতাকর্মীরা।
এ ঘটনায় আহত ছাত্রলীগ নেতারা হলো, হাবিবুর রহমান হাবিব, রজত সাহা পাপ্পু, তারেক, আধিয়ার, রবি, অনিক, সাগর, শাহিন এবং আলম।
হল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ছাত্রদলের শাহানশাহ, লিংকন, তানজিল, এবং হিমেলেসহ ১৫/২০ জন ছাত্রদল ক্যাডার ছাত্রলীগের ওই আট কর্মীকে পিটিয়ে হল থেকে বের করে দেয়।
ছাত্রলীগ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
