২৭-২৮ সেপ্টেম্বর দক্ষিণ পশ্চিমাঞ্চলে পরিবহন ধর্মঘট
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন দক্ষিন-পশ্চিমাঞ্চলীয় আঞ্চলিক কমিটি ২৭-২৮ সেপ্টেম্বর দক্ষিণ পশ্চিমাঞ্চলে ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট আহ্বান করেছে।
সড়ক পরিবহন শ্রমিকদের বেতন-খোরাক বৃদ্ধি, শ্রমিকদের সরকার ঘোষিত নিয়োগপত্র প্রদান, শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহরাসহ তাদের মুক্তি, ট্রাক মাইক্রো ছিনতাই রোধকল্পে ব্যবস্থা, সড়ক পরিবহনে নতুন রেজিস্ট্রেশন প্রদান বন্ধ ও অবৈধ রেজিস্ট্রেশন বাতিলসহ বিভিন্ন দাবিতে এ ধর্মঘট আহ্বান করা হয়েছে।
