২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিবি সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে , গুরুত্ব সহকারেই দেখছে পুলিশ

নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অব্যাহত মূল্য বৃদ্ধি এবং সাম্প্রদায়িক সন্ত্রাসবাদ মোকাবেলায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2005, 09:45 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ১৮ সেপ্টেম্বরের বদলে ২১ তারিখে হরতাল পালনের ঘোষণা দিলেও সিপিবি এককভাবে এই হরতাল ডাকে।

বাংলাদেশ রোববার আনুষ্ঠানিকভাবে মেলবোনর্ণ কমনওয়েলথ গেমসের কুইন্স ব্যাটন গ্রহণ করবে। এজন্য অস্ট্রেলীয় দূতাবাস ১৪ দলকে তাদের হরতালের তারিখ পরিবর্তন করার অনুরোধ জানায়। এর পেক্ষিতে ১৪ দল তাদের ১৮ তারিখের হরতাল পরিবর্তন করে ২১ তারিখ নির্ধারণ করে।

তবে সিপিবি কুইন্স ব্যাটন কর্মসূচি হরতালের আওতার বাইরে রাখার ঘোষণা দিয়েছে।

রোববারের হরতালের সমর্থনে সিপিবি’র বিভিন্ন সংগঠন নগরীতে মিছিল করে।

ঢাকা মহানগর পুলিশ জানায়, হরতাল আহ্বানকারী দলটি ছোট হলেও তারা গা ছাড়া ভাব দেখাবে না।

ঢাকা মহানগর উপ পুলিশ কমিশনার (উত্তর) ওবায়দুল হক বিডিনিউজকে বলেন, হরতালের সময় যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য রাজধানীতে ছয় হাজার পুলিশ ও বিডিআর মোতায়েন থাকবে।

এদিকে হরতালের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রোববার ও বুধবারের সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।