ফেনীতে আওয়ামী লীগের মতবিনিময় সভায় সংঘর্ষে আহত ১০, গ্রেফতার ১
ফেনীর সোনাগাজী থানা আওয়ামী লীগের মতবিনিময় সভায় দু’ দল কর্মীর সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ায় ১০ জন আহত এবং একজন গ্রেফতার হয়েছে।
বুধবার রাত নয়টায় শহরের একটি হেটেলে সোনাগাজি আওয়ামী লীগের নেতা গাজি রহিম উল্লাহর সাথে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মতবিনিময় সভা চলছিল। তার বক্তব্যে নেতাকর্মীদের একাংশ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং এক পর্যায়ে দু’পক্ষের সংঘর্ষে হয়। এতে ১০ জন আহত হয়।
রাত দশটার দিকে পুলিশ এসে বাটাল নামে এক কর্মীকে গ্রেফতার করে বলে দলীয় সূত্র জানায়।
