২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের বাগেরহাট জেলা শাখার আমীরের পদত্যাগ

ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ’র বাগেরহাট জেলা শাখার আমীর মাওলানা মু: নুরুল ইসলাম সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ দলে তার সব দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2005, 08:25 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

গত ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলা ঘটনা পরবর্তী দলীয় অবস্থানকে সমালোচনা করে তিনি শনিবার দলের কেন্দ্রীয় আমীর বরাবর তার পদত্যাগ পত্র পেশ করেছেন।

বাগেরহাট শহরের খারদ্বার জামে মসজিদের ইমাম ও সাবেক জামায়াতে ইসলামী এই নেতা তার পদত্যাগ পত্রে তিনটি কারণের কথা উল্লেখ করেছেন। পদত্যাগপত্র অনুযায়ী কারণগুলো হচ্ছে, (১) মাওলানা ফরিদ উদ্দিন মাসউদসহ গ্রেপ্তারকৃত সন্দেহভাজনদের পক্ষে দলীয় নেতৃবৃন্দের বক্তব্য প্রদান, (২) দ্বীন সম্পর্কে অজ্ঞ কতিপয় নেতা কর্মীর শরিয়ত বিরোধী আচরণ ও নিজেদের বেআইনী মত প্রতিষ্ঠার জন্য হুমকি প্রদান এবং (৩) কতিপয় নেতার অসৌজন্যমূলক আচরণ ও হুমকি প্রদান।

তবে পদত্যাগকারী এই নেতার পদত্যাগ পত্র দলীয়ভাবে গ্রহণ করা হচ্ছে কি না এ বিষয়ে বাগেরহাটের স্থানীয় কোন নেতা কথা বলতে রাজি হননি।