মরহুম সোনা মিয়ার পরিবারের পাশে শেখ হাসিনা
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং জাতীয় সংসদে বিরোধী দলের নেতা শেখ হাসিনা শুক্রবার সকালে বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও লালবাগের আওয়ামী লীগ নেতা মরহুম সাইদুর রহমান সোনা মিয়ার বাসভবনে যান।
রাজধানীর চকবাজারে তার বাসভবনে শেখ হাসিনা মরহুমের পরিবারের সদস্যদের পাশে বেশ কিছু সময় থেকে তাদের খোঁজখবর নেন এবং সান্ত¡না দেন।
এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, এডভোকেট কামরুল ইসলাম, শাহে আলম মুরাদ এবং আকতার হোসেন প্রমুখ নেতা উপস্থিত ছিলেন।
