সাবেক আওয়ামী লীগ এমপি আবিদুর রেজার ইন্তেকাল
দীর্ঘদিন অসুস্থ থাকার পর সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য আবিদুর রেজা খান শনিবার সকালে রাজধানীর শমরিতা হাসপাতালে ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।
আবিদুর রেজার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সংসদে বিরোধী দলীয় নেতা, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মরহুমের এলিফ্যান্ট রোডের বাসায় ছুটে যান। সেখানে তিনি দোয়া ও মোনাজাতে শরিক হন।
শেখ হাসিনার সঙ্গে ছিলেন আেওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক এমপি, সাবের হোসেন চৌধুরী, কর্নেল শওকত আলী এমপি, মমতাজ হোসেন, বিএম মোজাম্মেল হক, জাহাঙ্গীর কবির নানক, মোহাম্মদ বাচ্চু মিঞা, এনামুল হক শামীম।
আবিদুর রেজা চার পুত্র ও এক কন্যা রেখে গেছেন।
গত ৪ আগস্ট তাকে শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়।
সিনিয়র আইনজীবী আবিদুর রেজা ছিলেন আওয়ামী আইনজীবী পরিষদের একজন উপদেষ্টা।
