ফরিদপুর-১ আসনের উপ নির্বাচনে খুব ভোটারদের উপস্থিতি ছিল কম এবং তেমন উৎসাহ উদ্দীপনা ছিল না : জানিপপ
জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ) জানিয়েছে, সোমবার অনুষ্ঠিত ফরিদপুর ১ আসনের উপ নির্বাচনে খুব ভোটারদের উপস্থিতি ছিল কম এবং তেমন উৎসাহ উদ্দীপনা ছিল না।
নির্বাচন পর্যবেক্ষণ করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিপপ এ কথা এ কথা জানিয়েছে। জানিপপের নির্বাচন পর্যবেক্ষক দল নির্বাচন পর্যবেক্ষণকালে ভোটারদের মধ্যে খুব একটা উৎসাহ উদ্দীপনা দেখেনি। কোন কেন্দ্রে ভোটারদের লম্বা লাইনও তারা দেখতে পায়নি। জানিপপ সকাল ৮ টা থেকে নির্বাচন পর্যবেক্ষণ শুরু করে। কিন্তু বেশিরভাগ কেন্দ্রে সকাল আটটার পর কেবল ভোটারদের দেখা গেছে এবং সংখ্যায়ও ছিল খুব কম।
অধ্যাপক নাজমুল আহসান কালিমুল্লাহ‘র নেতৃত্বে জানিপপের একটি দল ফরিদপুর ১ আসনের তিনটি উপজেলা মধুখালী, বোয়ালমরী ও আলফাডাঙ্গার ২৮ টি কেন্দ্র পর্যবেক্ষণ করেন।
