বোমা বিস্ফোরণ ঘটনায় জয়পুরহাটে আরও ৪ জন গ্রেফতার
জয়পুরহাটে বোমা বিস্ফোরণ ঘটনার সাথে জড়িত সন্দেহে জেলার বিভিন্ন এলাকা থেকে পুলিশ ও র্যাব সোমবার রাতে মোট চারজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হল উত্তর মহেশপুর গ্রামের দরাজ উদ্দিনের পুত্র হারুন অর রশিদ (৬৫), সদর উপজেলা খুমারি মাহমুদপুর গ্রামের আবুল কালাম আজাদের পুত্র মিজানুর রহমান (২৮) ও কাদোয়া কয়রাপড়া গ্রামের মুনছুর রহমানের পুত্র মোশারফ হোসেন (২৭) ও কালাই উপজেলার নানাহার গ্রামের জাহিদ হোসেন (২৭)। গ্রেফতারকৃতদের মধ্যে হারুন অর রশিদ জামা’আতুল মুজাহিদীনের এক জন সক্রিয় সদস্য। সে গত ২০০৩ সালের ১৪ আগস্ট মধ্যরাতে জয়পুহাটে উত্তর মহেশপুর গ্রামে সংগঠিত পুলিশ মুজাহিদীন সংঘর্ষ ও পুলিশের অস্ত্র লুট মামলার এজাহার ভুক্ত আসামি।
জামা’আতুল মুজাহিদীনের সদস্য ও বোমা বিস্ফোরণের সাথে জড়িত সন্দেহে পুলিশ ও র্যাব এ পর্যন্ত জেলায় মোট ১৬ জনকে গ্রেফতার করেছে।
