বোমার সরঞ্জাম এসেছে বিদেশ থেকে: চট্টগ্রাম মেয়র
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, সারাদেশে বুধবারের বোমা হামলায় যেসব বোমা ব্যবহার করা হয়েছে, তা দক্ষ কারিগরের তৈরি করা।
এমনকি ব্যবহৃত বোমার সরঞ্জাম আনা হয়েছে বিদেশ থেকে।
বুধবার রাতে নগরীর দারুল ফজল মার্কেটে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, দেশের মানুষ ভাল করেই জানে কীভাবে এসব অবৈধ বোমা সরবরাহ হয়েছে এবং নির্দিষ্ট কিছু গোষ্ঠীর মাধ্যমে সারা দেশে সেগুলোর বিস্ফোরণ ঘটানো হয়েছে।
মহিউদ্দিন চৌধুরী বলেন, দেশে বোমা হামলার ঘটনা বেড়ে যাওয়ায় দাতাগোষ্ঠী বাংলাদেশ থেকে তাদের সহায়তা প্রত্যাহার করে নেবে এবং বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হবে।
