নটবর সিং এর সঙ্গে সন্তু লারমার সৌজন্য সাক্ষাৎ
ভারতের পররাষ্ট্র মন্ত্রী কে. নটবর সিং এর সঙ্গে পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতি সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার রাতে সাবেক গেরিলা নেতা সন্তু লারমা হোটেল সোনারগাঁয় নটবর সিং এর সঙ্গে সাক্ষাৎ করেন। তারা বেশ কিছু সময় একান্তে কাটান। দুজনের আলাপচারিতায় জাতীয় ও আন্তর্জাতিক নানা বিষয় প্রাধান্য পায়।
৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবসের কর্মসূচি উপলক্ষে সন্তু লারমা এখন ঢাকাতে অবস্থান করছেন।
