২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের বৈঠক

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী রোববার আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2005, 03:25 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

সুধাসদনে দুপুর ১২ টা থেকে পৌণে এক ঘন্টার এ বৈঠকে তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতিও আলোচনায় স্থান পায় বলে বৈঠক সূত্র জানিয়েছে।

বৈঠক শেষে আনোয়ার চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমরা বিভিন্ন বিষয় নিয়ে গঠনমূলক, ফলপ্রসূ আলোচনা করেছি। তবে সুনির্দিষ্ট কোন্ কোন্ বিষয়ে তারা আলোচনা করেছেন তা জানাতে রাজি হননি তিনি।

পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বিরোধী দলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের এটি ছিলো নিছক ব্যক্তিগত সৌজন্য সাক্ষাত।

বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।