শাহ মো: আবু জাফর ফরিদপুর-১ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বদ্বিতা করবেন
দলীয় মনোনয়ন না পাওয়ায় আগামী ৩০ আগস্ট অনুষ্ঠেয় ফরিদপুর-১ আসনের উপনির্বাচনে বিএনপি নেতা শাহ মোহাম্মদ আবু জাফর স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
স্থানীয় নির্বাচন কমিশনে মনোনয়নয়নপত্র জমা দিতে তিনি শুক্রবার ঢাকা থেকে ফরিদপুর গেছেন। শনিবার তিনি সেখানে মনোনয়নপত্র জমা দিবেন।
বৃহস্পতিবার বিএনপি সংসদীয় বোর্ড ছয় প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণ শেষে উপনির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে কাজী সিরাজুল ইসলামের নাম ঘোষণা করে।
অন্যদিকে দলের উচ্চ পদস্থদের প্রতি সম্মান দেখিয়ে যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনির নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
২০০১ সালে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাংসদ কাজী সিরাজ সম্প্রতি ক্ষমতাসীন বিএনপিতে যোগ দেওয়ায় ওই আসনটি শূণ্য হয়ে যায়।
তবে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
