২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার বিএনপি নেতাদের কোন্দল মিমাংসার উদ্দেশ্যে ঢাকায় তলব

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) খুলনা জেলা ও মহানগরের অভ্যন্তরীণ কোন্দল মিমাংসার উদ্দেশ্যে নেতাদের ঢাকায় তলব করা হয়েছে। তারা বুধবার রাতে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2005, 07:40 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, বুধবার বিএনপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া এক লিখিত নির্দেশে তাদের ঢাকায় তলব করেন। এ নির্দেশ পাঠানোর পর বিএনপির মঞ্জু গ্র“পের প্রতিবাদ সমাবেশ ও মিছিল স্থগিত করা হয়েছে।

জাসাসের সম্মেলনে শনিবার বিএনপির দুগ্র“পের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে এরপর সৃষ্টি হয় তীব্র অভ্যন্তরীণ কোন্দল। বিএনপির দুগ্র“প পৃথকভাবে কর্মসূচি পালন করতে থাকে। এ পরিস্থিতিতে বিএনপির মহাসচিব লিখিত নির্দেশ পাঠান।

মান্নান ভূঁইয়ার লিখিত নির্দেশে ঢাকায় সমঝোতা বৈঠক না হওয়া পর্যন্ত দুগ্র“প কোনও কর্মসূচি পালন না করতে এবং একে অপরের বিরুদ্ধে বিষোদাগার করে প্রচার মাধ্যমে কোনও বক্তব্য প্রদান না করতে বলা হয়।

মান্নান ভূইয়ার লিখিত নির্দেশ বুধবার সকালে পাওয়ার পর মহানগর কমিটির সভাপতি এম নুরুল ইসলাম এমপি দুপুর ১২টায় জরুরি সভা আহ্বান করেন।

নগরীর কেডি ঘোষ রোডের কার্যালয়ে অনুষ্ঠিত মহানগর ও জেলা কমিটির যৌথসভা থেকে কেন্দ্রীয় কমিটির মহাসচিবকে ফোন করা হয়।

সভা সূত্র জানায়, এসময় আবদুল মান্নান ভূঁইয়া নেতাদের সকলকে ঢাকায় আসতে বলেন এবং সমস্যা সমাধানে নেতাকর্মীদের আশ্বস্ত করেন। সভায় মহানগর ও জেলা কমিটিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া বুধবার বিকেলের প্রতিবাদ সভা স্থগিত করা হয়।

সভায় বিশৃঙ্খলা সৃষ্টিকারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়।

নেতাদের তলব সম্পর্কে বিএনপির খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু বিডিনিউজকে বলেন, উদ্ভুত পরিস্থিতির সমাধান করতে মহাসচিব তাদের ডেকেছেন। কমিটি ভেঙ্গে দেওয়া বা নতুন কমিটি গঠনের কোনও কারণ নেই।