২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশকে বাঁচাতে যুব সম্প্রদায়কে ঐতিহাসিকভাবে অর্পিত দায়িত্ব পালন করতে হবে : ড. কামাল

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন দেশকে বিরাজমান ‘দুর্দশাগ্রস্ত’ পরিস্থিতির হাত থেকে বাঁচাতে যুব সম্প্রদ্রাযের প্রতি ঐতিহাসিকভাবে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2005, 09:46 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

এছাড়াও যারা নোংরা রাজনীতি করছে, তাদের দমন করতে তিনি দেশাত্ববোধক শক্তি দৃঢ় করতে দলীয় নেতা কর্মীদের ঘরে ঘরে গিয়ে জনগণকে সংগঠিত করার আহ্বান জানান।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে গণফোরামের ঢাকা মহানগরী শাখা আয়োজিত ‘জাতীয় সঙ্কট : মুক্তির উপায়’ শীর্ষক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গণফোরাম মহানগর শাখার সভাপতি মোস্তফা মহসিন মন্টুর সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের মহানগর শাখার সভাপতি ও সাবেক মেয়র মোহাম্মদ হানিফ, বিকল্পধারা নেতা শাহ আহমেদ বাদল, গণফোরামের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মানিক, জাতীয় ঐক্যমঞ্চের সদস্য সচিব কমান্ডার আব্দুর রউফ, সাবেক এমপি শামসুদ্দোহা বক্তব্য রাখেন।