২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ জেলা বিএনপির সভায় ভাংচুর, ফটোসাংবাদিক আহত

ময়মনসিংহ জেলা বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সভায় শনিবার রাতে বিবাদমান দুটি গ্রুপের মধ্যে কথা কাটাকাটির সূত্র ধরে ভাংচুর ও মারামারির ঘটনায় ফকরুল (২২) নামে স্থানীয় পত্রিকার একজন ফটোসাংবাদিক গুরুতর আহত হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2005, 07:13 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

দলীয় নেতা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘ পাঁচ বছর পর শনিবার বিকালে শহরের নতুন বাজার এলাকায় এক কমিউনিটি সেন্টারে বিএনপি’র কার্য নির্বাহী কমিটির সভা শুরু হয়। সভা শেষে জেলা বিএনপি’র সভাপতি একেএম মোশাররফ হোসেন এমপি কমিটির সাধারণ সম্পাদককে আক্রমণ করে বক্তব্য দিলে হট্টগোল বেধে যায়। বাইরে অপেক্ষমান উত্তেজিত নেতা কর্মীরা কমিউনিটি সেন্টারের দরাজা, জানালায় ভাংচুর শুরু করে। এ সময়ে স্থানীয় একটি পত্রিকার ফটো সাংবাদিক ফকরুল সভার ছবি তুলতে গেলে মারাত্মক আহত হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।