ভোটার তালিকা ইস্যুতে প্রথম দিনে সংলাপে প্রধান নির্বাচন কমিশনার সন্তুষ্ট
প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ মঙ্গলবার ভোটার তালিকা প্রণয়ন বিষয়ে প্রথমদিনের আলোচনা শেষে মঙ্গলবার বলেছেন, আলোচনা সন্তোষজনক হয়েছে। প্রথমদিনের আলোচনায় নাম সর্বস্ব কয়েকটি দলের প্রতিনিধিরা অংশ নেন।
বুধবার আওয়ামী লীগসহ প্রধান বিরোধী দলসমূহের ভোটার তালিকা বিষয়ে নির্বাচন কমিশনের সাথে আলোচনায় বসার কথা। প্রধান বিরোধী দলগুলো এ আলোচনাকে ‘উপহাস ও আইওয়াশ এবং তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের দাবি থেকে জনগণের চোখ ফিরিয়ে নেওয়ার প্রয়াস’ হিসেবে উল্লেখ করে আলোচনা বয়কট করলেও বিচারপতি এমএ আজিজ তাদের অংশ নেওয়ার ব্যাপারে এখনও আশাবাদী।
প্রথমদিনের আলোচনার ব্যাপারে নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেন, আমি সত্যিই খুশি হয়েছি এবং আমি মনে করি এ ধারা অব্যাহত রাখলে ভবিষ্যতে নতুন এই উদ্যোগ নতুন দৃষ্টিভঙ্গি ও উপায় খুঁজে পেতে সাহায্য করবে।
প্রথমদিনের আলোচনায় যোগ দেওয়া দলগুলোর পুরনো ও নতুন ভোটার তালিকার ব্যবধান চিহ্নিত করার অযোগ্যতা রয়েছে বলে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, নির্বাচন কমিশন সবার জন্য সমান সুযোগ ও গুরুত্ব প্রদানের আদর্শে বিশ্বাসী।
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বিরোধী দলের এক নেতার মন্তব্যের ব্যাপারে তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি তার বক্তব্যকে ‘শিষ্টাচার বহির্ভূত’ বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, গণতন্ত্রে প্রত্যেকেরই মত প্রকাশের সুযোগ রয়েছে।
আওয়ামী লীগ বেশির ভাগ ভোট পাওয়া বিরোধী দল, তাদের বয়কটের কারণে সংখ্যাগরিষ্টের মতামত সংগ্রহে নির্বাচন কমিশনের উদ্যোগ ব্যর্থ হয়ে যেতে পারে। এ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে সিইসি পাল্পা প্রশ্ন ছোঁড়েন, বাংলাদেশে কোনটা বিবেচনা করা হয়-বেশির ভাগ ভোট, নাকি আসন সংখ্যা?
তিনি বলেন, সংসদের সংখ্যাগরিষ্টতা লাভকারী দলগুলো যদি সংসদে যোগ দেয় তাহলে এ উদ্যোগ সফল হবে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের উদ্যোগ ব্যর্থ না সফল আগামী (২৭ ও ২৮ জুলাই) দুই দিনে তা বোঝা যাবে।
