দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ৩০ জুলাই সারাদেশে আ.লীগের বিক্ষোভ সমাবেশ
প্রধান বিরোধী দল আওয়ামী লীগ দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ৩০ জুলাই শনিবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে।
মঙ্গলবার দলের কার্যনির্বাহী সংসদের (ওয়ার্কিং কমিটি) জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান এমপি।
সভায় বলা হয়, দেশে এখন দুর্ভিক্ষাবস্থা চলছে।
