২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুফিয়া কামালের নামে ছাত্রী হলের নামকরণ করার দাবিতে উপাচার্য়ের কার্যালয় ঘেরাও

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ছাত্রী হলের নামকরণ কবি সুফিয়া কামালের নামে করার দাবিতে সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী ছাত্র জোট বুধবার উপাচার্যের কার্যালয় ঘেরাও করে। এসময় তারা উপাচার্যের কাছে একটি স্মারকলিপিও পেশ করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2005, 07:06 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

কর্মসূচি চলাকালে উপাচার্যের কাযালয়ের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, জাসদ সমর্থিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী আহসান তরুণ, ছাত্রমৈত্রীর সভাপতি রফিকুল ইসলাম সুজন, মারুফা আক্তার পপি, রফিকুল ইসলাম কতোয়াল প্রমুখ।

সমাবেশে বক্তারা সলিমুল্লাহ ও ফজলুল হক হলের নামের সঙ্গে মুসলিম শব্দ যুক্ত করার সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। তাদের মতে, এ সিদ্ধান্ত মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।

সমাবেশে বক্তারা ১৫ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠেয় সংহতি সমাবেশে যোগ দিতে সকলের প্রতি আহ্বান জানান।