২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএডি বাঁধ থেকে মন্ত্রীদের আত্মীয় স্বজনদের উচ্ছেদ করতে হবে: বি. চৌধুরী

বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এবং সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী সেনাবাহিনীর তদারকির মাধ্যমে ডিএডি বাঁধের জলাবদ্ধতার স্থায়ী সমাধান এবং বাঁধ থেকে অবিলম্বে মন্ত্রীদের আত্মীয়-স্বজনসহ সকল অবৈধ দখলদার উচ্ছেদের দাবি জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2005, 06:18 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

সেগুনবাগিচায় দলীয় কার্যালয়ে মঙ্গলবার বিকেলে ডিএডি বাঁধের জলাবদ্ধতা সম্পর্কে বিকল্প যুবধারা আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

বি.চৌধুরী বলেন, ক্ষমতার অপব্যবহার করে বিএনপি’র অনেক মন্ত্রীর আত্মীয়-স্বজন ডিএনডি এলাকায় জমি দখল করে অবৈধভাবে কলকারখানা গড়ে তুলছে। বিভিন্ন সময় উচ্ছেদ অভিযান চললেও তা এসব কলকারখানার সামনে এসে থেমে যায়।

তিনি সম্প্রতি এনএসআই কার্যালয়ে ফটো সাংবাদিকদের ওপর হামলারও নিন্দা করেন। 

সভায় যুবধারার আহ্বায়ক এটিএম কামালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিকল্প ধারার যুগ্ম মহাসচিব ফিরোজ এম হাসান, অধ্যাপক ড. নুরুল আমীন বেপারি, মাহি বি চৌধুরী, শাহ আহমেদ বাদল প্রমুখ।