সোমবার আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভা
আওয়ামী লীগের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সোমবার ধানমন্ডিস্থ অফিসে এক সভায় মিলিত হবে।
অনুষ্ঠিতব্য এ সভায় তত্বাবধায়ক সরকার সংস্কারের প্রস্তাব নিয়েও আলোচনা হবে।
দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটি এ সভায় ১৫ আগষ্টের জাতীয় শোক দিবসের কর্মসূচি নিয়ে আলোচনা করতে পারে।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুুল জলিল কমিটির সকল সদস্যকে সকাল ১০ টায় সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
