১১ জুলাই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভা ১১ জুলাই সকাল ১০টায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানম-ির কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা।
এক বিজ্ঞপ্তিতে সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সকল সদস্যকে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
