অসুস্থ শ্রমিক নেত্রী আনোয়ারা বেগমের শয্যাপাশে এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ সোমবার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন পার্টির ভাইস চেয়ারম্যান, সাবেক এমপি এবং বিশিষ্ট শ্রমিক নেত্রী আনোয়ারা বেগমকে দেখতে যান।
সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, এরশাদ অসুস্থ নেত্রীর শয্যাপাশে বেশ কিছু সময় কাটান এবং তার চিকিৎসার ব্যাপারে খোঁজ নেন। এ সময় তার সাথে ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য আবু সুফিয়ান, ডা. নাজিমউদ্দিন আহমদ, ইসমাইল হোসেন বেঙ্গল, কেন্দ্রীয় নেতা ডা. শহীদুল ইসলাম, আব্দুস সাত্তার, শামসুল হুদা মামুন, আলহাজ্ব হুমায়ুন কবীর প্রমুখ।
