২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমন্বিত উদ্যোগের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে: মান্নান ভূঁইয়া

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া বুধবার বলেছেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2005, 07:55 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

তিনি বলেন, বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য হল সাফ্যল্যের সাথে দারিদ্র বিমোচন করা। দারিদ্র দূর করতে নতুন কর্মসংস্থান সৃষ্টির বিকল্প নেই।

ঢাকার মিরপুরে কিংশুক বহুমূখী সমবায় সমিতির উদ্যোগে একটি সিএনজি ফিলিং স্টেশন ও গৃহায়ন প্রকল্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

মান্নান ভূঁইয়া বলেন, বর্তমান বছরের বাজেটসহ সরকারের সকল কর্মসূচির উদ্দেশ্যই দেশকে দারিদ্র মুক্ত করা।

সরকারের সকল কর্মসূচিকে সফল করার লক্ষ্যেই তিনি সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান।

কিংশুক বহুমূখী সমবায় সমিতির সভাপতি সাব্বির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে আরও বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এসএ খালেক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব হেদায়েতুল ইসলাম চৌধুরী ও সমবায় অধিদপ্তরের রেজিস্ট্রার শেখ আলতাফ আলী।