২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদিশাকে এসবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ

‘গুরুত্বপূর্ণ নথিপত্র’ উদ্ধার করতে পুলিশ রোববার রাতে ও সোমবার বিদিশাকে নিয়ে নগরীর কয়েকটি স্থানে অভিযান চালায়। তবে তারা নতুন কিছু উদ্ধার করতে পারেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2005, 11:40 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

এছাড়াও পুলিশ সোমবার অনেক রাত পর্যন্ত এসবি কার্যালয়ে নিয়ে বিদিশাকে জিজ্ঞাসাবাদ করে।

পুলিশ নগরীতে উচ্চ পর্যায়ের কিছু কর্মকর্তার বাড়িতে অভিযান চালিয়েছে। তবে তাদের নাম প্রকাশ করেনি।

মহানগর পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি-দক্ষিণ) ওবায়দুর রহমান বিডিনিউজকে বলেন, পুলিশ বিদিশার ফ্যাশন হাউজ ‘মানচিত্র’, বুটিক হাউজ ‘ইসাবেলা’ এবং তার বড় বোন মণীষার বাসাসহ সাত-আট জায়গায় অভিযান চালায়।

এদিকে জানা গেছে যে বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন মঙ্গলবার বিদিশাকে রিমান্ডে নেওয়ার বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন দাখিল করবেন।

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দায়ের করা চুরি মামলায় শনিবার বিকেলে পুলিশ তাঁর দ্বিতীয় স্ত্রী বিদিশাকে গ্রেফতার করে।

রোববার আদালত তাকে তিন দিনের পুলিশ রিমাণ্ডে নেওয়ার আদেশ দেয়।