২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে আওয়ামী লীগ নেতা ফের পুলিশ রিমান্ডে

জেলার ঝিনাইগাতী থানা আওয়ামী লীগ নেতা আব্দুস সমাাদকে (৪০) শনিবার ফের তিনদিনের পুলিশ রিমান্ডে নেয়া হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2005, 04:05 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

পুলিশ ও আদালত সূত্র জানায়, র‌্যাব সদস্যদের হাতে আটক আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদকে ঢাকার জয়েন্ট ইন্টারোগেশন সেলে সাতদিন জিজ্ঞাসাবাদের পর শনিবার শেরপুর প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় তার পক্ষে জামিন আবেদন করা হলে আদালত তাকে ফৌজদারী কার্যবিধি অনুযায়ী জামিন মঞ্জুর করে।

কিন্তু পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই আওয়ামী লীগ নেতাকে দাঙ্গা মামলায় পুনরায় গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য ফের তিন দিনের পুলিশি রিমান্ডে নেয়া হয়।

আগামী ৭ জুন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হবে।