২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা বিস্ফোরণের দায়ে টাঙ্গাইলে ড. গালিবের দুই ক্যাডার গ্রেফতার

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চরাঞ্চলে বোমা বিস্ফোরণ করায় স্থানীয় জনতা ড. গালিবের দুই ক্যাডারকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2005, 09:13 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

গ্রেফতারকৃতরা হচ্ছে মেসবাউর সালেহীন রাজু (২১) এবং মাইনুল ইসলাম রাঙা (২৫)। তারা দু’জনেই আহলে হাদিস যুব সংগঠনের নেতা।

পুলিশ জানায়, সহবতপুর ইউনিয়নের তারাবাড়ি গ্রামে ধলেশ্বরী নদীর তীরে বসে ওই দুই জঙ্গি সদস্য বোমা বানিয়ে পরীক্ষামূলকভাবে বিস্ফোরণ ঘটায়। শব্দশুনে গ্রামবাসী এসে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

গ্রেফতারকৃত মাইনুল ইসলাম রাঙার বাড়ি বগুড়া জেলার গাবতলী উপজেলার হাপানিয়া গ্রামে। রাঙা ২০০৩ সালের ১৫ আগস্ট জয়পুরহাটে ক্ষেতলালে পুলিশের উপর হামলা ও অস্ত্র লুট মামলার আসামী। রাজুর বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার বাপেরভিটা গ্রামে।